নিজস্ব প্রতিবেদক।। চুয়াডাঙ্গায় সদর উপজেলায় নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় সুষ্ঠু ভোট গ্রহন নিশ্চিত করতে ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সকলের সহযোগীতা কামনা করেন। যে কোন প্রতিযোগীতায় জয়-পরাজয় থাকবেই উল্লেখ করে- অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহবান জানান এবং নির্বাচন পরবর্তী সকল প্রকার সহিংসতা পরিহার করার আশাবাদ ব্যক্ত করেন সবাই।
উক্ত আইন শৃংখলা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু