নিজস্ব প্রতিবেদক।। সাভারে একটি পোশাক কারখানা আংশিক বন্ধ রাখার প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন।
বুধবার সন্ধ্যায় উপজেলার আমিনবাজার সালেহপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টা দফায় দফায় চেষ্টা চালিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদেরকে আশ্বস্ত করা হলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু