গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ )প্রতিনিধি।।চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে নানার বাড়িতে বেড়াতে এসে অটোগাড়ির ধাক্কায় তোতা মিয়ার ছেলে সোহেল তানভির নামে (৭) বছরের এক শিশু নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের ফুরকারমোড় সংলগ্ন জোড় ব্রীজের কাছে রাস্তার পাড় হওয়ার সময় অটোর সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সোহেল তানভির (৭) এর মৃত্যু হয়। সোহেল তানভির লক্ষীপুর এভারগ্রিন প্রিক্যাডেট স্কুলের নার্সারী ছাত্র ছিল।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ফুকরার মোড়ে জোড় ব্রীজের কাছে রাস্তা পার হবার সময় অটোর সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয় তানভির।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম