সৈয়দ মেহেদী হাসান।। পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পাংশা উপজেলা নির্বাহি অফিসার বিপুল চন্দ্র দাস সঙ্গে ছিলেন উনার সহধর্মিণী ও একমাত্র কন্যা। আজ শনিবার ২৪শে সেপ্টেম্বর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি পাংশা বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে।
পরে বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারি সাথে কথা বলে জানা যায় করোনাকালে পূজা এসেছে তাই সরকারের দেয়া দিক নির্দেশনা মেনেই তারা এবারের পূজা উদযাপন করছেন।
তারা আরো বলেন পাংশা উপজেলা নির্বাহি অফিসার জনাব বিপুল চন্দ্র দাস আমাদের মাঝে এসেছেন আমাদের খোঁজ খবর নিচ্ছেন আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এতে আমরা অনেক আনন্দিত।
তিনারা আরো বলেন এই করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার অনুমতি দিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করছেন এই জন্য আমরা তাঁর কাছে চির কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি।