নিজস্ব প্রতিবেদক।। যশোরে এস্কোভিটার শ্রমিক ইস্রাফিল হোসেন মান্নাত (৪২) হত্যায় জড়িত চার জনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে যশোরের অভয়নগর ও কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত এসএস পাইপ, ইট ও মটর সাইকেলসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের স্ত্রী শারমিন সুলতানা সুমি নিহত মান্নাতের ছোট বোনের স্বামীর সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ২ সন্তানের জননী সুমি পালিয়ে গিয়ে ননদের স্বামীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদেরকে খোঁজে পেয়ে কোটচাঁদপুর এলাকার স্থানীয় পৌরসভার কাউন্সিলরের মাধ্যমে তাদেরকে তালাক প্রদানে বাধ্য করে ও মারপিট করা হয়।
এই আক্রোসে ছোট বোনের স্বামী শাহ আলমের পরিকল্পনা অনুযায়ী গত ২৩ তারিখ রাতে শাহ আলমের গাড়ীর ড্রাইভার আল আমিনের মাধ্যমে কারবালা রোডে ডেকে নিয়ে ইটের আঘাতে হত্যা করে আসামীরা।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাসুদ কাজী জানান, গ্রেপ্তার আসামিরা হত্যাড দায় স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাতে এস্কোবিটার শ্রমিক ইস্রাফিলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে নিহতের মা থানায় মামলা দায়ের করেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম