নিজস্ব প্রতিবেদক।। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মাহবুবর রহমান বলেছেন, করোনাকালীন সময়ে শিল্পকারখানা চালু রাখার সিধান্ত ছিল বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। শ্রমিক মালিক ও বাংলাদেশ সরকারের সহায়তায় সেই চ্যালেঞ্জা মোকাবিলা করা সম্ভব হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুলিয়ার শ্রীপুরে পুলিশিং কমিউনিটি দিবস উপলক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যালয়ে আয়োজিত বক্তব্যে তিনি এ কথা জানান।
ডিআইজি মাহবুবর রহমান বলেন, শিল্প পুলিশ গড়ে ওঠার পূর্বে শ্রমিকদের নানা সমস্যার সম্মুখীন হলেও বর্তমানে তা সমাধান করা সম্ভব হয়েছে। এখন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কারখানার বাহিরে আন্দোলন করতে হয় না। পুলিশের সহায়তায় সকল প্রকার দাবি পূরণ করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রচেষ্টার ফলে সাভার আশুলিয়ায় নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে।
মাহবুবর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনার মাধ্যমে দেশ আজ উন্নত আয়ের দেশে পরিনত হয়েছে। এসএসসি পাশ করেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে সাধারণ মানুষ।
ডিআইজি আরও বলেন, পুলিশ ও জনগণের দূরত্বে ঘুচে গিয়ে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। জনগন পুলিশকে তাদের বন্ধু হিসেবে এগিয়ে গিয়ে পুলিশ ও সাধারনের সম্পর্ক আরও দূঢ় হয়েছে। এসময় তিনি সবাইকে শিল্পাঞ্চলের শৃঙ্খলা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক শ্রমিক সংগঠন বিজিএমইএ পরিচালক নজরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার সাবা শামীনুর রহমান।
এসময় বিভিন্ন সময়ে সাহসিকতা ও নানা উন্নয়নের কাজের জন্য শিল্প পুলিশের কর্মকর্তা ও শিল্প মালিকদের পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম (রাজু)