চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা।। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শিবগঞ্জ উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষায় ডাক্তার মঈন উদ্দিন আহমেদ মন্টুর নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। আশফাকুর রহমান রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।সভায় প্রধান বক্তা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি ও জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা সভাপতি ডঃ অজিত কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক জেম। আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর যুগ্ন আহবায়ক আব্দুল আলিম,শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন রাসেল ,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম টিয়া, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম,উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম,শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান আপেল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোমস্তাপুর ইউনিয়ন সভাপতি সাদিকুল ইসলাম টিপু সহ সংগঠনের সদস্য বিন্দু।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু