মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। জাতীয় চার নেতার শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা যুবলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আছর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা যুব লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড: মীর মোঃ সোহেল, যুগ্ম আহবায়ক ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি কাউসার হোসেন মিলকী, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মুহসীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নূরে আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক জসীম উদ্দিন লিটন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ, সেকেন্ড অফিসার মোহাম্মদ আজিজুল হক, কুলিয়ারচর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ এমরান মিয়া, উপজেলা যুবলীগ নেতা আশরাফুজ্জামান শাওন, পৌর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ইমন, শাহবাজ আহমের রুবেল, ছাত্রলীগ নেতা জুনাঈদ জয়, জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ কুলিয়ারচর উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন, জেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মুস্তাফিজুল হক মুসা।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী আঃ কাইয়ুম খান।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু