সৈয়দ মেহেদী হাসান।। রাজবাড়ীতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় মায়েদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৪ অক্টোবর) দুপুরে এ অনুষ্ঠান আয়োজিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক এই হেলথ ক্যাম্প আয়োজন করা হয়।
বিপুল চন্দ্র দাস উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এম এ নাহার মহিলা উপজেলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা, রোকিয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পাংশা, ডাক্তার অনিতা নন্দী পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার রুমানা আশরাফী পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ সময় অতিথিরা মায়েদের উদ্দেশ্যে বলেন শিশুর খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে তা আমাদের দেশের শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা আপনাদের শিশুর প্রতি বেশি বেশি যত্ন নিবেন কারণ আজকের শিশু আগামী ভবিষ্যৎ।
হেলথ ক্যাম্পে মায়েদের মাঝে শিশু খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং স্বাস্থ্য পরীক্ষাসহ স্বাস্থ্য সংক্রান্ত সেবা প্রদান করা হয়।