কেশবপুর(যশোর)প্রতিনিধি।। যশোরের কেশবপুরে বাধরুমের ভেতর থেকে এক এনজিও কর্মীর মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, শনিবার সকালে উপজেলার সন্ন্যেসগাছা গ্রামের বিশ্বজিৎ দের বাড়ির ভাডাটিয়া এসকেএস নামের সংস্থায় কর্মরত ছিলেন।
তিনি পাবনা জেলার মধ্যশালিকা চাকমোহর গ্রামের মৃত জামাত আলির ছেলে দলিলুর রহমান (৪১)। গতকাল সকালে সে বাতরুমে যায়। র্দীঘ্যক্ষণ বাতরুমের দরজা না খোলায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও থানা পুলিশকে জানানো হয়।
সকলের উপস্থিতে বাতরুম থেকে উপুড় অবস্থায় দলিলুর রহমান এর মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাফি