বাগেরহাটে মোরেলগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ঘাতক অপ্রতিরোধ্য
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
-
১০৫
বার দেখা হয়েছে

বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বিপণনের উদ্যেশ্যে কোন উম্মুক্ত স্থান ,নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা যাবেনা। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশগত সংকটাপন্ন ঘোষিত এলাকায় বালু উত্তোলন করা যাবেনা। কিন্তুবালুর ড্রেজার মেশিন দিয়ে ফসলি মাঠ,পুকুর,খাল ও নদী দিয়ে অবাধে অবৈধ বালি উত্তোলন করছে।
আর এ সাথে জড়িত রয়েছে বড় ধরনের কোন সিন্ডিকেট। উপজেলা প্রশাসন অবৈধ বালি উত্তোলনকারীদের ড্রেজার মেশিন আটক, যন্ত্রাংশ ধ্বংস, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে। তারপরও বালু দস্যুরা বিভিন্ন অপকৌশল অবলম্বনের মাধ্যমে এ অবৈধ বালু উত্তালন করে বৈধ বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলিয়া গ্রামের লোকমান হোসেন এর ড্রেজার মেশিং চালু রায়েছে। সাধারণ জনগন দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ নানা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এদের বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media