
নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় বিদ্যুতের খুটি বসানো নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় নারীসহ চারজন আহত হয়েছে। শনিবার সকালে আশুরিয়ার গোরাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যাক্তিরা হলো- হানিফ সরকার (২৬), আবু সামাদ (৫০), আলকাস (৪৫), মোকতার সরকার(৫৫)। তারা সবাই আশুলিয়ার গোরাটের বাসিন্দা।
অভিযুক্তরা হলো- জামালের ছেলে সোরহাব (৪২), আনা মিয়া (৪৫) তার ছেলে ছেলে রানা (২২) ও আলামিন (২১), সুনা মিয়ার ছেলে সম্রাট (২৮) ও আলমগীর (২৭)।
আহত হানিফের স্বজন তানভির আহম্মেদ জানান, গত কয়েক দিন আগে হানিফদের জমিতে বিদ্যুতের খুটি বসানোর জন্য পায়তারা করছিলো সোরহাব। পরে হানিফ বাধা দিলে তাকে নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো সোরহাব। আজ(শনিবার) সকালে হানিফ কারখানায় যাওয়ার পথে সোরহাব, আনা মিয়া, রানাসহ আর কয়েকজন হানিফের উপর অতর্কিত হামলা করে।
পরে আবু সামাদ, আলকাস ও মোকতার হানিফকে রক্ষা করতে গেলে তাদেরও দেশিও অস্ত্র দিয়ে আঘাত করে। আনা মিয়া, রানা ও আলমগীর বাহিনী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং ও ধর্ষণ সহ নানা অপকর্ম করে আসছে। তাদের বিরুদ্ধে ধর্ষণসহ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে আশুলিয়া থানার একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।