সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা।। চলতি মৌসুমে ধান চাষে ন্যায্যমূল্য পেয়ে হাসি ফুটেছে গলাচিপা উপজেলার কৃষকদের মুখে।
সরজমিনে দেখা যায়, এবার ধানের ফলন ভালো হওয়ায় ও ধানের ন্যায্যমূল্য পাওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকাকে প্রধান্য দিচ্ছে কৃষকরা।
গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের কৃষক জসীম উদ্দিন জানান, এ বছর ধানের ভালো ফলন ও ভালো দাম পেয়ে আমরা খুশি। গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এস আর এম সাইফুল্লাহ জানান, দুর্যোগের কারনে কৃষকের মধ্যে যে হতাশা ছিল তা কাটিয়ে আশানুরুপ ফলন ও দাম পেয়ে তারা অনেক খুশি। এ বছর আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন অকেন বেশি হয়েছে। চাষীদের মধ্যে স্থানীয় ধানের চেয়ে উন্নত মানের ধান উপশির আবাদ অনেক বেশি বেড়েছে।