মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। আশুলিয়ার জামগড়ায় দি গ্রীন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে, ফ্রি করোনা নিবন্ধন বুথের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়ায় দি গ্রীন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধন বুথের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের মাধ্যমে বিশ্বের উন্নয়নশীল অন্যান্য দেশের মত বাংলাদেশও ভ্যাকসিন টিকা প্রয়োগ করা হচ্ছে। বাংলাদেশ ১৪ লাখ সিরাম ইন্সটিটিউটের করোনা টিকা পেয়েছে। এর মাঝে সাভার উপজেলায় ৮০ হাজার টিকাসহ মোট ৪০ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হবে।
তিনি আরো বলেন আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় করোনা শংক্রমনের হার অত্যাধিক হওয়ার শঙ্কা থাকলে পুলিশ, পল্লীচিকিৎসক ও সাংবাদিকদের সচেতনতার কারনে অধিকাংশ কমেছে বলে তিনি জানান,এছাড়া সায়মুল হুদা করোনা কালীন সময়ে, বিশেষ অবদান রাখার জন্য,আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর সদস্যদের প্রতি আন্তরিক, ধন্যবাদ জানান। এছাড়া পর্যায় ক্রমে পুরো আশুলিয়া থানায় আরও ১০ টি নিবন্ধন বুথ খোলার পরামর্শ দেন তিনি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডা: এবিএম জাহাঙ্গীর আলম স্বপন,আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক শামীম আহমেদ। সাবেক সহ-প্রচার সম্পাদক বশির আহমেদ,সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লেবুবর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন, দি-গ্রীন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইয়ার পুর ১নং জুনের সাবেক সভাপতি শাহনাজ সুজন ও ধামসোনা ৩ নং জুনের সাবেক সভাপতি মোতালেব হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সদস্য নুরু-উদীন পাটোয়ারী সহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু