আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আশুলিয়ায় সুরের ধ্বনি সংগীত একাডেমির আয়োজনে প্রেসক্লাবের কার্য- নির্বাহী কমিটি সদস্যের সংবর্ধণা ও মাতৃভাষা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় সুরের ধ্বনি সংগীত একাডেমির কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও পূর্ব ডেন্ডাবরের কৃৃৃতি সন্তান মোজাফ্ফর হোসেন জয়।
এসময় সুরের ধ্বনি,সংগীত একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এসকে আশরাফ এর হাতে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়, নগত ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজ্বী আব্দুল ওহাব প্রধান নির্বাচন কমিশনার, আশুলিয়া প্রেসক্লাব,ওবায়দুর রহমান লিটন যুগ্ন-সম্পাদক আশুলিয়া প্রেসক্লাব ,মেহেদী হাসান মুন্সী প্রচার ও প্রকাশনা সম্পাদক আশুলিয়া প্রেসক্লাব,নজরুল ইসমাল মানিক ক্রাড়া সাংস্কৃতিক সম্পাদক আশুলিয়া প্রেসক্লাব ,জাহাঙ্গীর আলম রাজু কার্য্য-নির্বাহী সদস্য আশুলিয়া প্রেসক্লাব, সাবেক সভাপতি কামরুজ্জামান আশুলিয়া প্রেসক্লাব, সাবেক সাংগঠনিক সম্পাদক আরশাফ কামাল আশুলিয়া প্রেসক্লাব, সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী আশুলিয়া প্রেসক্লাব।
সভাপত্বি করেন জনাব ওহিদুজ্জামান মোল্লা,পুলিশ পরিদর্শক।
পরিচালনায় এসকে আশরাফ প্রতিষ্ঠাতা পরিচালক,সুরের ধ্বনি,সংগীত একাডেমী।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু