সাবিত হাসান।। গবেষণা শেখার জন্য বাংলাদেশের জনপ্রিয় একটি প্ল্যাটফর্রটি “গবেষক হতে চাই”। প্ল্যাটফর্রটি গবেষকদের জন্য পাইথন প্রোগ্রামিংয়ের ফ্রী ট্রেনিং আয়োজন করেছে। যে কোন সাবজেক্টের শিক্ষার্থী এই ট্রেনিং অংশগ্রহণ করতে পারেন। আগামী ২১ শে মার্চ রেজিস্ট্রেশনের শেষ দিন। মূল প্রোগ্রামটি শুরু হবে ২৭শে মার্চ থেকে তবে ২৩শে মার্চ একটি কুইজ অনুষ্ঠিত হবে এবং তার ভিত্তিতে ২৫শে মার্চ রেজিস্ট্রেশন নিশ্চিত করা হবে।
এই ট্রেনিং টির নামকরণ করা হয়েছে ফ্রী অনলাইন কোর্সঃ পাইথন ফর রিসার্চ। এখানে মূলত গবেষণা ক্ষেত্রে কিভাবে পাইথনকে ব্যবহার করতে হয় তা শেখানো হবে। কোর্সটি থেকে অংশগ্রহণকারীরা পাইথনের বেসিক ধারণা থেকে শুরু করে ডাটা স্ট্রাকচার ফাংশন বাস্তবিক সমস্যা সমাধানে জীবনে কিভাবে ব্যবহার করতে হয় তা শেখানো হবে। কোর্সটি শেষে অংশগ্রহণকারীদের রেকর্ডিং দেওয়া হবে।
কোর্সটি পরিচালনা করবে পাইথনে অভিজ্ঞ মাহমুদুল হাসান মুন এবং কোর্সটিতে মেন্টর হিসেবে থাকবেন চুয়েটের সিএসই বিভাগের সহকারি অধ্যাপক ও গবেষক হতে চাই প্ল্যাটফর্মটির রুপকার মোঃ ছাবির হোসাইন। তিনি বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্ঠায় চুয়েটের ২য় বর্ষের শিক্ষার্থীদের দ্বারা ১০ এর অধিক গবেষণাপত্র আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্স ও জার্নালে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় বিষয়টি প্রকাশিত হওয়ার পর অনেককেই আশার আলো দেখায়। তার এই প্রচেষ্টা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই “গবেষক হতে চাই” প্ল্যাটফর্মটির পথচলা।
ইতোমধ্যে গবেষক হতে চাই প্ল্যাটফর্মটি গবেষকদের কাছে বেশ সাড়া ফেলেছে। যেসব গবেষক ভবিষ্যতে ভালো মানের গবেষণা করতে চান অফ পাইথন শিখতে চান তারা দ্রুত কোর্সটিতে রেজিস্ট্রেশন করতে পারেন। লিংক: https://tinyurl.com/pythonforresearch । এছাড়া গবেষক হতে চাই ফেসবুক গ্রুপে কোর্সটির বিস্তারিত পাওয়া যাবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম