নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে তিনটি ঘর ও আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত রয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধায় আশুলিয়ার শ্রীপুর সুবন্দীর প্রাইমারি স্কুলের পাশে ওয়াক আলীর ছেলে ওয়াসিমের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে বসতঘর পুড়ে যায। তাড়াহুড়া করে সবাই ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে।

এলাকার লোকজন এগিয়ে এসে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পানি দিয়ে পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়।
ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খরব শুনে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুনে বসতবাড়ির সবকল আসবাবপত্র পুড়ে গেলেও কোরআন শরীফ দুটি অক্ষত আছে। কোরআন শরীফের কোন অক্ষরও পুড়েনি।
ইসলামিবীদরা জানান, আল্লাহপাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। তিনিই তার রক্ষাকারী। মানুষের ঈমান আমল নষ্ট হতে চলেছে। এখনই আল্লাহর দেয়া বিধান মেনে চলে ঈমান আমলকে মজবুত করা প্রয়োজন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু