নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া আগুনে পুড়ে ছাই শ্রমিক কলোনীর ৬০-৭০টি ঘর। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার সকালে আশুলিয়ার জামগড়ায় জাহাঙ্গীর হোসেন ও মনির হোসেন মালিকানাধীন প্রায় ৬০-৭০ ঘর পুড়ে যায়।
এলাকাবাসী জানায়, বুধবার সকালে আগুনের সূত্রপাত দেখতে পান তারা। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী বাড়িতেও। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে চার ইউনিট প্রায় ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ইপিজেড ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার জাহাঙ্গীর হোসেন আমাদেরবাংলাদেশ.কম-কে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান সর্ম্পকে কিছু জানাতে পারেননি তিনি।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু