সুনামগঞ্জে ৩৯৭০ পিস ইয়াবাসহ ৩ ভারতীয় নাগরিক আটক
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
-
১৩০
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্তে ৩৯৭০ পিস ইয়াবাসহ ভারতীয় ৩ নাগরিককে আটক করেছে সুনামগঞ্জ র্যাব-৯।
১৭ মার্চ বুধবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের (ভারত সীমান্ত সংলগ্ন)
উত্তর শ্রীপুর গ্রামের আব্দুল কাহারের বাড়ি থেকে তাদেরকে আটক করা র্যাব-৯। আজ ১৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে ভারতীয় ৩ ইয়াবা ব্যবসায়ীকে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
র্যাব- ৯ সূত্রে জানাযায়, আটককৃতরা ৩ ভারতীয় নাগরিক – ভারতের মেঘালয় রাজ্যের সাইগ্রাফ থানার কালাটেক (বস্তি) গ্রামের মৃত প্রেমানন্দ দাসের পুত্র লিটন দাস (২৭), একই গ্রামের মৃত কার্তিক দাসের পুত্র সুরঞ্জিত দাস (২৪) ও কৃপেন্দ্র দাসের পুত্র সাদব দাস।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে ৩ ভারতীয় যুবককে ইয়াবাসহ পুলিশে কাছে হস্তান্তর করলে আইনি প্রকৃয়া শেষে তাদের কোর্টে প্রেরণ করা হয় । ১৯৫২ সনের ৪ ধারায় অবৈধ অনুপ্রবেশ করায় একটি এবং অপরটি ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে র্যাব-৯, সিলেটের এস আই (নিরস্ত্র) প্রণব রায় বাদী হয়ে দোয়ারাবাজার থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media