রফিকুল ইসলাম খান,পাইকগাছা।। পাইকগাছায় অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারের ৪ সদস্য জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে লস্কর ইউপির উত্তর খড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন- বিমল মন্ডল ( ৬৫) ছেলে সুশান্ত মন্ডল ( ৪০) তার স্ত্রী সুমিতা( ৩৫) ও শিশু পুত্র রুদ্র। এরা বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
শুক্রবার সকাল পর্যন্ত আহতদের জ্ঞান ফেরেনী। পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে দুর্বত্তরা চেতনা নাশক দ্রব্য স্প্রে করে সকলকে অজ্ঞান করে ঘরে ঢোকে। রাতের কোন সমযে নমিতা নামে এক গৃহবধু প্রকিতির ডাকে সাড়া দিযে বাহিরে আসে ঘোংরানীর শব্দ শুনে এগিযে আসে ডাকা-ডাকি করলে জানাজানি হয়। তবে এদের জ্ঞান ফেরা না পর্যন্ত বাড়ীর ক্ষযক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছুই জানাজাযনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছিল।