গাইবান্ধায় প্রবল কালবৈশাখী বাতাসে শিশুসহ ৫ জনের মৃত্যু
- প্রকাশের সয়ম :
রবিবার, ৪ এপ্রিল, ২০২১
-
১৩৫
বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধায় প্রবল কাল বৈশাখী বাতাসে গাছ, গাছের ডাল ও ঘরচাপা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলা একজন শিশু সুন্দরগঞ্জ উপজেলার একজন, পলাশবাড়ীর দুজন ও ফুলছড়ির একজন।
রবিবার (৪ এপ্রিল) গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন জানিয়েছেন, বিকেল সারে ৩ টার টার দিকে হঠাৎ করে প্রবল বাতাস শুরু হয়। বিভিন্ন এলাকায় গাছ ও ঘরচাপা পড়ে অনেকেই হতাহত হয়েছেন। নিহতরা হলেন, মনির, আবদুল গাফফার, জাহানারা বেগম, ময়না বেগম ও শিউলি আকতার।
ঝড়ো হাওয়ায় গাইবান্ধা সদর,পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক ঘর ভেঙে পড়েছে।

অনেক বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে । বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ উপড়ে রাস্তার ওপর পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গাইবান্ধা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বয়েছে ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media