আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রতিবছরের মতো এবারও জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, এ বছর উৎকৃষ্ট মানের হিমসাগর আম জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংসদের গণপূর্ত বিভাগ, ব্যাংক, পোস্ট অফিস, আরব রিকালচার এমনকি সংসদ বিটে কর্মরত সাংবাদিক এবং পর্যটন ও জয়িতার কর্মচারীরাও এ বছর প্রধানমন্ত্রীর দেয়া আম উপহার পেয়েছেন।
প্রধানমন্ত্রীর উপহার দেয়া আম সংগ্রহ ও বিতরণের কাজে সমন্বয়কারী জাতীয় সংসদ সচিবালয়ের কমন সার্ভিস ও সমন্বয় শাখার পরিচালক ওয়ারেছ হোসেন বলেন, এ বছর জাতীয় সংসদ, সংসদস্থ সব স্তরের প্রায় ২ হাজার ১০০ কর্মকর্তা-কর্মচারীরর প্রত্যেককে তিনটি করে উৎকৃষ্টমানের হিমসাগর আম বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সংসদের সবার প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ স্নেহের কারণে আমরা প্রতি বছর আম উপহার পেয়ে থাকি।
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দেয়া আম উপহার পেয়ে সংসদ ভবনের জয়িতা ক্যাফের কর্মী চম্পা আবেগপ্রবণ হয়ে বলেন, প্রধানমন্ত্রীর আম উপহার পেয়ে আমি খুবই আনন্দিত। এটা আমার জীবনের সেরা উপহার। দুই ধরে এই আম বিতরণ চলছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু