আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলা নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বনমান্দার মোড় ও আমতলা গাতিপাড়ার কয়েকটি স্পট অবাধে চলছে জমজমাট তিন কার্ড জুয়ার আসর। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা একটি মহল ও এক জনপ্রতিনিধির নেতৃত্বে অনৈতিকতার তিন কার্ডের জুয়া বোর্ড পরিচালনা করছে এলাকার দুটি শক্তিশালী সিন্ডিকেট।
এখানে শার্শা উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার জুয়াড়ীরা খেলায় দিন-রাত বুদ হওয়ায় প্রতিদিন হাত বদল হচ্ছে লক্ষ লক্ষ টাকা। জুয়ার আসরে খেলার পাশাপাশি আশেপাশের বিভিন্ন স্পটে চলছে নেশার রমরমা কারবার। গোড়পাড়া পুলিশ ক্যাম্প থেকে ১ কিলোমিটারের মধ্যে দীর্ঘ দিন থেকে দিন-রাত রমরমা জুয়া ও মাদকের আসর চললেও এটা বন্ধে কোন ভূমিকা লক্ষ্য করা যায় না। তবে অভিযোগ রয়েছে, উপরিমহলকে ম্যানেজ করেই চলছে এ অনৈতিক কর্মকান্ড নিয়ে বিভিন্ন প্রতিকায় নিউজ প্রকাশ হওয়ায় পুলিশ তাদেরকে
নিজামপুর এলাকার জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩জুলাই) রাতে শার্শা থানাধীন গোড়পাড়া (কলোনী) গ্রাম থেকে তাদেরকে আটক করে।
আসামী উপজেলার গোড়পাড়া (কলোনীপাড়া) গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জয়নাল আবেদীন (৩৫), আবুল কাশেম ছেলে মোসলেম শেখ (৩২), রবিউল ইসলাম ছেলে কামাল হোসেন (৩৫), শফিকুল ইসলাম ছেলে ইউনুচ আলী (৩৫), আবু হানিফ সোহান মিয়া (২২) ও আবুল হোসেন ছেলে আঃ হাকিম (৩৬)।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সামনুর মোল্লা সোহান জানান, কঠোর লকডাউনে জমায়েত করে জুয়া খেলার আসর বসেছে এমন গোপন খবরে অভিযান চালিয়ে গোড়পাড়াস্থ (কলোনীপাড়া) এলাকায় জয়নাল আবেদীনের বসত ঘরের ভিতর হইতে হতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় সেখান থেকে ২ জোড়া তাস ও নগদ ৫ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম