নিজস্ব প্রতিবেদক।। যশোরে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১২আগষ্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে যশোর জেলা পুলিশ। এর আগে বৃহস্পতিবার ভোররাতে সাতক্ষীরা মোড় ও বেনাপোল ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শার্শা থানার কাজীরবেড় এলাকার আমির হোসেনের ছেলে তোহিদুল ইসলাম, একই এলাকার নজরুল ইসলামের ছেলে আল আমিন ও ঝিকরগাছার করিম আলী এলাকার আব্দুস ছাত্তারের ছেলে নাজিম উদ্দিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে নাভারণ সাতক্ষীরার মোড় এলাকা হতে দুই জনকে তিনটি মোটরসাইকেলের চেসিস নাম্বার পরিবর্তনের সময় সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে অনুযায়ী বেনাপোল পোর্ট ফিলিং ষ্টেশনের সামনে থেকে মোটরসাইকেল চোর চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় চারটি মোটরসাইকেলও জব্দ করে ডিবি পুলিশ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু