নিজস্ব প্রতিবেদক।। সাভারে ফুটবল খেলা শেষে তুরাগ নদে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হয়েছেন। দুই ঘন্টা উদ্ধার তৎপরতার পর রাত্র হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (১৯ আগষ্ট) রাত্রে কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম আমাদেরবাংলাদেশ. কম-কে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সন্ধ্যার দিকে কাউন্দিয়া ইউনিয়নের তিরিশ ফিটের বালুর চর এলাকার তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই কিশোর।
নিখোঁজ কিশোরদের একজন আলভী(১২) ও রিয়াদ (১৪) । তবে তাদের পরিচয় পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
এছাড়া পুলিশ আরোও জানায়, মিরপুর এলাকা থেকে ৬ জনের একদল কিশোর কাউন্দিয়ার ওই এলাকায় ফুটবল খেলতে আছে। খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামে। এসময় কিশোর আলভী ও রিয়াদ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত্র বেশি হয়ে যাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছে ডুবুরি দল।
কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম বলেন, দুই ঘন্টা যাবৎ ফায়ার সার্ভিসের ডুবরি দল পানিতে নেমে উদ্ধার অভিযান চালায়। তবে রাত্র হয়ে যাওয়া তারা উদ্ধার অভিযান বন্ধ করে দেয়৷ আগামীকাল সকাল ৭ টা থেকে আবারও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে বলে জানিয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু