
রফিকুল ইসলাম খান(খুলনা )পাইকগাছা।।পাইকগাছার গদাইপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামালার প্রতিবাদ,দোষীদের শাস্তি ও হামলায় নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগষ্ট) বিকেলে মটবাটী নতুন বাজার চাঁদনীতে নির্মল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, আব্দুর রাজ্জাক মলঙ্গী, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,শেখ ইকবাল হোসেন খোকন, কাজল কান্তি বিশ্বাস, শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, আব্দুল মান্নান গাজী শেখ জিয়াদুল ইসলাম, ইসলাম,এ্যাড, আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন,নাজমা কামাল, শেখ জিয়াউর রহমান, এমএম আজিজুল হাকিম, অসীম রায় চৌধুরী, তানজিম মোস্তাফিজ বাচ্চু,রায়হান পারভেজ রনি,ও মেহেদী হাসান নান্টু।
সভায় আগামী নির্বাচনে শেখ জিয়াদুল ইসলামকে নৌকা প্রতিকে বিজয়ী করার জন্য আহবান জানান।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম