শার্শা প্রতিনিধি।। নাভারণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগষ্ট সকল শহিদদের স্মরনে স্মরন সভা অনুুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ আগষ্ট) বিকালে শার্শার নাভারন- সাতক্ষীরা মোড়ে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ স্মরন সভা অনুুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীরীগের দপ্তর সম্পাদক আজিবার রহমানের পরিচালনায় এ স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন,৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু কে স্ব-পরিবারে হত্যা করে বাঙ্গালীর সকল গর্ব ধুলোর সাথে মিশিয়ে দেয়।
এসময় তিনি আরোও বলেন যে জাতি একদিন বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করে বিজয়ী জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে, ৭৫-এর ১৫ই আগস্ট সেই জাতি জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে এক কলঙ্কময় অধ্যায় রচনা করলো। আমরা ধিক্কার জানায় সেই সব মির জাফর রুপি নর্দমার কিটদের।
তিনি আরোও বলেন কি দুর্ভাগ্য বাঙ্গালী জাতি ! যিনি বাঙ্গালীর মুক্তির জন্য ও বিশ্বের দরবারে বাঙ্গালীকে জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সারাটা জীবন জেল খাটলেন, অপমান সহ্য করলেন সেই জাতির পিতাকেই বাঙ্গালীরই হাতে জীবন দিতে হল। তাকে স্ব-পরিবারে এমন নির্মমতার শিকার হতে হবে তা বিশ্বাস করতে পারিনা। তাকে হত্যার ষড়যন্ত্র চলছে এমন কথা বঙ্গবন্ধুকে অনেকে জানালেও তিনি বিশ্বাস না করে একটাই কথা বলতেন, বাংলাদেশের মানুষ আমাকে হত্যা করতে পারে না। কিন্তু তাই করে প্রমান করল বাঙ্গালীরা মির জাফর-এর জাতি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বেনাপোল পৌর আওয়ামীলীগের আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার।
এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সারোয়ার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলতাপ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক খোদাবক্স, সহ দপ্তর সম্পাদক সাধন কুমার গোস্বামী, শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তার।
শার্শা উপজেলার আওয়ামীলীগ এর সিনিয়ার নেতা বদিয়ার রহমান তরফদার, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, কাউন্সিলার মিজানুর রহমান, রাশেদ আলী, শার্শা উপজেলা যুবলীগ এর যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল,পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার সরদার,নিজামপুর ইউনিয়ন আওয়ামী নেতা আলিম রেজা বাপ্পি, নাভারন আওয়ামী নেতা মিজানুর রহমান।
শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আকুল হোসাইন,যুগ্ম সাধারন সম্পাদক সাইফুজ্জামন সজল,আরিফ হোসেন,টিটু বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুর ইসলামসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম