নিজস্ব প্রতিবেদক।। যশোরে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদক সরবরাহকাজে ব্যবহৃত যানবাহন।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন, ঝিকরগাছার আত্তাপ আলী ও এনামুল, বেনাপোল পোর্ট থানা থেকে আ: মালেক শেখ ও হযরত আলী, মনিরামপুর থানার জাহিদ হোসেন, ঝিকরগাছার মনিরুল ইসলাম, মামুন আহম্মেদ, শরিফুল ইসলাম, আজিজুর রহমান।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার ঝিকরগাছার ছুটিপুরে পুলিশের অভিযান পরিচালনা করে দুটি চোরাই মোবাইলসহ দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে বেনাপোল পোর্টে অভিযান চালিয়ে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই এলাকায় অভিযান চালিয়ে ২৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে শহরের সাড়াপোল বাজার থেকে ১৪০ পিচ ইয়াবাসহ আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আরেক অভিযানে চার মোবাইল ফোন , ৪ জুডিসিয়াল ষ্ট্যাম্প ও একটি প্রাইভেটকারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ।
পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।