আহত ঝুট ব্যবসায়ী মো. কাইয়ুম খান বলেন,আমি ২০১৯ সাল থেকে এই কারখানায় লিখিত চুক্তির মাধ্যমে ঝুট ব্যবসা করে আসছি। ছয় মাস আগে স্থানীয় আমিন মাতবর ও তার লোকজন জোর করে ঝুট নামাতে চায়। থানায় অভিযোগ দিতে গেলে তারা আর ঝামেলা করবে না বলে জানায়। কিন্তু এত দিন পর আজ হঠাৎ করে তারা ১৫-২০ জন হামলায় চালায়।’
উক্ত বিষয়ে আমিন মাতবর বলেন,এর আগে আমি এই কারখানায় মৌখিকভাবে ঝুট ব্যবসা করেছি। পরে কাইয়ুম, সবুজসহ চারজনকে ব্যবসা ছেড়ে দিই। কিন্তু কাইয়ুম ব্যবসার শুরুতে তাদের ভাগ দিলেও কয়েক সপ্তাহ পরে সে একাই ব্যবসা চালিয়ে যায়, কাউকে কোনো ভাগ দেয় না।
উক্ত বিষায়ে আগামীকাল সোমবার থানায় সমাধানের কথা থাকলেও আজকে কাইয়ুম ও তার লোকজন ঝুট নামাতে শুরু করে। এতে বাধা দিতে গেলে এই ঘটনার ঘটে। এ সময় আমার ভাতিজাসহ চার-পাঁচজন আহত হয়েছে। তারা চিকিৎসা নিচ্ছে। যদিও আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জেনেছি কাইয়ুম নামের এক ব্যক্তি কারখানার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ঝুট ব্যবসা করে আসছিলেন। ব্যবসা দখল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে।