শনিবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে মনাকষা ইউনিয়নের একজন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে জহুরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে জহুরুল ইসলাম মারা যান।
জহুরুলের সহযোগীরা সীমান্ত এলাকা থেকে লাশ নিয়ে এসে পরিবারের লোকজন দেয় এবং গোপনে তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা তা আমরা এখনও নিশ্চিত নই।
ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে কেউ ঘটনা ঘটিয়ে তা অপপ্রচার চালাতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আবা/রিফাত























































