বাংলাদেশে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
-
১৫২
বার দেখা হয়েছে

খালিদ হাসান রিংকু: তিন দফা দাবি আদায়ের আন্দোলনকে অদম্য গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্ষে এই তিন দফা দাবি আদায়ের লক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ মোঃ মামুন সভাপতি বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী সালাউদ্দিন দিদার সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান সভাপতি, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জনাব তারিক আহমেদ রিঙ্কু সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখা।

দ্বাবি বাস্থবায়নের লক্ষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এক সংগে কাধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়েছেন। এখানে যে তিনটি দাবি উত্থাপন করা হয় সেগুলো হলো। ১: সকল ব্লগ পথ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক মন্ত্রণালয়ের নেয় যোগ্যতা অসুস্থতার ক্রমানুসারে প্রতি 5 বছর অন্তর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। ২: দেশের অধীনস্থ আদালতে কর্মরত কর্মচারীগণ কে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করত: বিচারকগণের সহায়ক কর্মচারীদের ভাতা প্রদান। ৩: পদোন্নতির সুযোগ রেখে অধঃস্তন আদালতের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন। উক্ত দ্বাবী গুলো অচিরেই মানতে হবে মেনে নাতে হবে বলে আশাবাদ তাদের।
Please Share This Post in Your Social Media