পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং নিকলী থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলাজুড়ে বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) শরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নোয়াগাঁও এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ওই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয়:৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট। মাদক বিক্রির নগদ ২২,০৫০/- টাকা।
গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।”মাদকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত রাখতে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”এই সফল অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে এবং পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এবিডি.কম/রাজু