মাহমুদা হাবিবাকে মুন্ডুমালা পৌর বিএনপির অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন।
আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩১৩ (মহিলা আসন-১৩)-এর নবনিযুক্ত মাননীয় সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা আপার সংবর্ধনা অনুষ্ঠান আজ বিকেলে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুন্ডুমালা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশ, গণতন্ত্র এবং জনগণের মৌলিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান যে আন্দোলন চলছে, মাহমুদা হাবিবা আপার বলিষ্ঠ নেতৃত্ব সেই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বেগবান করবে। ত্যাগী ও মাঠপর্যায়ের এই নেত্রীর হাত ধরে আগামী দিনে রাজপথের আন্দোলন নতুন মাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে মুন্ডুমালা পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মাহমুদা হাবিবা দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ মাহমুদা হাবিবা আপার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মুন্ডুমালায় এমপি মাহমুদা হাবিবা আপাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩১৩ (মহিলা আসন-১৩)-এর মাননীয় সংসদ সদস্য, আমাদের পরম শ্রদ্ধেয় মাহমুদা হাবিবা আপার সংবর্ধনা অনুষ্ঠানে আজ বিকেলে মুন্ডুমালা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব আরও শক্তিশালী ও বেগবান হোক এই প্রত্যাশাই করি। মহান আল্লাহ তাআলা উনাকে সুস্থ ও দীর্ঘজীবী রাখুন। আমিন।