নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এবং পৃথক ৪টি অভিযানে আসামিদের কাছ থেকে মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ জুন) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা। এময় তিনি বলেন,গত ১১ জুন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল সংলগ্ন সালাম মডেল স্কুল রোডের একটি ভাঙারি দোকানের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার এসআই (নিঃ) রাশেদুদ জামানের নেতৃত্বে এই অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন-মোঃ নাইম হোসেন (২৭) এবং মোঃ শহিদ (২০)। তাদের কাছ থেকে ৩০ পিস হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ৩ গ্রাম) উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নং-৭২ রুজু করা হয়েছে।
এছাড়া এসআই (নিঃ) নাজমুল হকের নেতৃত্বে গতকাল ১১ জুন বিকেল ৪টা ৩০ মিনিটের সময় পশ্চিম ডেন্ডাবর এলাকার একটি বাড়ি থেকে মোঃ আনিছুর রহমান (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ১১ জুন রাত ১১টা ৪৫ মিনিটের সময় ভাদাইল আমতলা বাজার এলাকায় অভিযান চালায় এসআই (নিঃ) ইয়াকুব আলীর নেতৃত্বাধীন টিম। সেখান থেকে মোঃ নুরুল ইসলাম (৪৮), মোঃ জামাল (৩৫) এবং মোঃ লুৎফর রহমান (৪৫) নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা (ওজন ১ গ্রাম) জব্দ করা হয়। সর্বশেষ অভিযানে ১২ জুন রাত ১২ টা ৪০ মিনিটের সময় দিয়াখালী দেওয়ান থেকে মোঃ বিশাল হোসেন (৩৫) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন এসআই (নিঃ) মোঃ জহরুল ইসলাম। তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৬.২ গ্রাম) উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় ১২ জুন আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নং-৭৫ রুজু করা হয়েছে।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা। বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব শামীমা পারভিনের এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামী জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তিনি আরও বলেন এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা,সন্ত্রাস দমন এবং অপরাধ নির্মূলে জেলা পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান আগামীতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।
এবিডি.কম/রাজু