গাজীপুরে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ সহ ৩জন মাদক কারবারি আটক।
স্টাফ রিপোর্টার,
গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধারসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।১৯শে আগষ্ট ২০২৬ ইং রোজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পোসাইদ এলাকার গহিন বনের ভেতর আদিবাসী একটি চক্র চোলাই মদ তৈরি ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিল।
মাদক সেবন করে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছিল। এরই প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী পুলিশকে তথ্য দেওয়া দেয়।
পরবর্তীতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় জনতার যৌথ অভিযানে চোলাই মদের চিহ্নিত স্পটে অভিযান পরিচালনা করে ৬ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় অপরাধে জড়িত তিনজনকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।