আশুলিয়া প্রতিনিধি।। ঢাকার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের মধ্য গাজীরচর দুই সতীনের পুকুর এলাকায় স্থানীয় পর্যায়ে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মো. তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি আয়োজন করেন নজরুল হোসেন কবির সরদার। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করা হয়। একই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, উন্নয়ন পরিকল্পনা এবং ইউনিয়নের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপস্থিতরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনের প্রতি স্থানীয়দের সমর্থন ও সম্পৃক্ততা বাড়াতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা এলাকার উন্নয়ন ও জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের নির্বাচনী কার্যক্রমকে ঘিরে ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হবে।
এবিডি.কম/সিয়াম