*কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে ৩ থানার কুখ্যাত ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেফতার*
কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কুমিল্লা জেলা পুলিশ। মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের প্রত্যক্ষ দিক-নির্দেশনা ও বিশেষ নিরলস প্রচেষ্টায় জেলার প্রতিটি ইউনিট কিশোর গ্যাংয়ের সক্রিয় অপরাধীদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জেলা পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকা থেকে তিনটি কুখ্যাত কিশোর গ্যাংয়ের ৫ জন সক্রিয় মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অপরাধীরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত ছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। গ্রেফতারকৃতরা হলেন:
*কোতোয়ালি থানা এলাকা* *(“স্ম্যাশ স্কোয়াড” গ্যাং):*
১) জিসান (১৯)
পিতা: জিলানী
গ্রাম: তেলিকোনা, গোবিন্দ পুকুরপাড়, কোতোয়ালি
২)সাইফুল ইসলাম(২০)
পিতা-আবদুল কুদ্দুস
মাতা-রুবি বেগম
সাং-আড়াইওড়া,সমিতিপাড়া, কোতোয়ালি
*চৌদ্দগ্রাম থানা এলাকা (“১২০৭” গ্যাং):*
৩) মোঃ তারেক হোসেন সৈকত(১৯), পিতা-আব্দুল মালেক, মাতা-কাহিনুর আক্তার, সাং-নলিশ্বর, পোঃ খিরনশাল(কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য)
৪) মোঃ জাফর আহমদ(২৩), পিতা-মোঃ আলী, মাতা-জোস্না বেগম, সাং-কোমারডোগা(মধ্যম পাড়া), থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা
*মনোহরগঞ্জ থানা এলাকা (“PX 10” গ্যাং):*
৫) মোঃ শাকিব(১৭)
পিতাঃ তবু মিয়া
মাতাঃ শিউলি বেগম
সাং: পোমগাঁও মধ্যপাড়া
থানাঃমনোহরগঞ্জ
জেলাঃ কুমিল্লা
সংশ্লিষ্ট থানা পুলিশ স্ব স্ব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
“সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের সাড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না”।