গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ইমাম মৃধার মরদেহ গত ৩০ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।
তখন থেকেই স্বজনদের দাবী তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।ইমামের মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন ছিল বলেও তার স্বজনরা করেছেন।