বোরখার আড়ালে ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার মিথিলা-মায়া
বোরখার ভেতরে পেটের সঙ্গে পেঁচিয়ে বহন করা হচ্ছিল ১০ কেজি গাঁজা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, পোশাকের আড়ালে চলছে মাদক পরিবহনের এমন কৌশল।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন দুই নারী। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মিথিলা (২৮) ও নারায়ণগঞ্জের মায়া (২৪)।
শুক্রবার রাত ১টার দিকে শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখে তাঁদের তল্লাশি করে পুলিশ। এ সময় বোরখার ভেতরে পেটের সঙ্গে পেঁচানো অবস্থায় উদ্ধার হয় ১০ কেজি গাঁজা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
মাদক পাচারে অপরাধীরা প্রতিনিয়ত বদলাচ্ছে কৌশল। পোশাকের আড়ালেও নিরাপদ নয় মাদকবিরোধী অভিযান।