আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে খুলনা, পটুয়াখালী, বাগেরহাট ও মাদারীপুরে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। বিধ্বস্ত হয়েছে উপকূলের সহস্রাধিক ঘরবাড়ি। গাছপালা উপড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বেশকিছু এলাকা। এদিকে বুলবুলের প্রভাবে বিভিন্ন জেলায় এখনও বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় বেড়েছে পানির উচ্চতাও।