মেহেরপুর প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আল মামুন, সদর উপজেলা আহবায়ক মিজানুজামান অপু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, যুবলীগ নেতা হাসানুজ্জামান হিলন, মাহবুব ডালিম, ইউনুস হোসেন প্রমুখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, শহর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুজ্জামান সুইট, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, আমদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সুঈট, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বাবুল মল্লিক, মোনা খালি ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেক, যুবলীগ নেতা শেখ সারাফত , আঙ্গুর আলী সহ জেলা যুবলীগের ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কেক কাটা হয়।
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অপরাধে ১ জনের যাবজ্জীবন।।
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে ফেন্সিডিল রাখার অপরাধে সুজন মাহমুদ নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (১১ নভেম্বর) বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম আব্দুস সালাম এ আদেশ দেন । সাজাপ্রাপ্ত সুজন মাহমুদ মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১ নভেম্বর গাংনী থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার নিশিপুর গ্রামের জসিম উদ্দিনের বাড়ির সামনে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ সুজন মাহমুদকে আটক করেন।
মেহেরপুরে গণপ্রকৌশল দিবস-২০১৯ ও আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মেহেরপুর প্রতিনিধি ঃ মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ”লানিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে গণপ্রকৌশল দিবস-২০১৯ ও আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। মেহেরপুর জেলা আইডিইবির সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু কওে শহরের প্রধান সড়ক হয়ে সড়ক ও জনপথ বিভাগে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। দিবসটি উপলক্ষে সড়ক ও জনপথ বিভাগ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আইডিইবির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, সাবেক সম্পাদক নুরুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ প্রমূখ।