অবশেষে রূপসায় পুলিশ নিহতের ঘটনার মাহিন্দ্র চালাক আটক
- প্রকাশের সয়ম :
সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
-
১৭০
বার দেখা হয়েছে

তরিকুল ইসলাম, খুলনা ব্যুরো।। রূপসায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় মাহেন্দ্র চালক মো. ইমদাদুল শেখকে (২৫) আটক করেছে রূপসা থানা পুলিশ। ১১ নভেম্বর বিকেল ৫টায় ফুলতলা থানার দামোদর থেকে তাকে আটক করা হয়। আটক ইমদাদুল রূপসা উপজেলার পাঁচানি গ্রামের ইকরাম শেখ এর ছেলে। সে দুর্ঘটনার পরে ঘটনা স্থল থেকে পালিয়ে যায় এবং পরে গাঁ ঢাকা দিতে পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।
পুলিশ জানায়, সকালে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে ঘাতক মাহেন্দ্র চালক ইমদাদুল পালিয়ে যায়। এদিকে তাকে আটকে দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে এসআই আবু সাইদ ও এসআই আমিরুল ইসলামসহ পুলিশের একটি দল বিকেল পাঁচটায় ফুলতলা থানা পুলিশের সহায়তায় দামোদর গ্রাম থেকে তাকে আটক করে।
রূপসা থানার ভারাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নিহত নজরুল রূপসা থেকে মোটরসাইকেলে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। দেবীপুর এলাকায় রূপসার দিকে আসা মাহেন্দ্র’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান। পরে দিনভর অভিযান চালিয়ে বিকেলে তাকে ফুলতলা থেকে আটক করি।সে পালিয়ে ভারতে যেতে চাচ্ছিল ।
প্রসঙ্গত, আজ সকাল ৮টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুর নামক স্থানে মাহেন্দ্র ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফকিরহাট থানার পুলিশ সদস্য মো. নজরুল ইসলাম (৫২) নিহত হন। এসময় বটিয়াঘাটার গাওঘরা গ্রামের আমজাদ খাঁ নামে (৫০) এক মাহেন্দ্র যাত্রী গুরুতর আহত হন। নিহত নজরুল ইসলাম উপজেলার ইলাইপুর মল্লিক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানার গাড়িচালক ছিলেন বলে জানা গেছে। আহত আমজাদ খাঁ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media