মেহেরপুর প্রতিনিধি।।মেহেরপুরে যুবলীগের প্রতিষ্ঠা ৪৭তম বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুবলীগের সাবেক সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন,সাবেক সহ-সভাপতি সাগর , জেলা সেচ্ছসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি , যুবলীগ নেতা মাসুদ রানা, আল মামুন, জনি শেখ সহ জেলা কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতী লীগ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতৃবৃন্দ র্যালি ও আলোচনা সভায় অংশ নেয় । পরে সেখানে কেক কাটা হয়।