মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জাতীয় সংগীত দল খুলনা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
-
২৯৬
বার দেখা হয়েছে

মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জাতীয় সংগীত দল খুলনা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন।মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে জাতীয় সংগীত দলের সদস্যরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি তাদের অভিনন্দন জানান।
সেই সাথে বিজয়ী দলকে অভিনন্দন জানান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ অনেকেই।
Please Share This Post in Your Social Media