শাহরিয়ার কবির।। কয়রায় ঘুর্ণিঝড় বুলবুল ঝড়ের আঘাতে কয়রা সদর সহ উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে ৮ হাজারের ও বেশি ঘরবাড়ি। হাজার হাজার গাছপালা ধ্বংস লীলায় পরিনত হয়েছে। ভারী বর্ষণের কারণে পানিতে তলিয়ে গেছে মাছের অধিকাংশ ঘের ও ফসলি জমি। জলাবদ্ধতা তৈরি হয়েছে বহু এলাকায়।
কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমান বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে তার ইউনিয়নে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।ছোট- বড় সব ধরনের গাছ পালা ভেঙ্গে পড়েছে। অনেকের বসতবাড়ি ও মাছের ঘের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
ছাত্রছাত্রী :
ছাত্র ছাত্রীদের বই খাতা ভিজে সব নষ্ট হয়ে গেছে এতে করে ছাত্র ছাত্রীদের পড়াশুনার সমস্য হচ্ছে।অনেকের পরীক্ষা চলছে আবার অনেকের পরীক্ষা শামনে আর এ সময় তাদের বই খাতা নষ্ট হয়ে গেছে তারা কি ভাবে পড়াশুনা করবে কি ভাবে ভালো রেজাল্ট করবে পড়াশুনা ছাড়া ভালো রেজাল্ট করা সম্ভাব না কিন্তু তারা কি করবে ভেবে পাচ্ছে না।বলে জানিয়েছেন আজাদ, মাছুম, রবিউল,সম্পা,তানিয়া,রাবেয়া,শিমু