যৌতুকের দাবীতে গৃহবধূকে শিকল বেঁধে নির্যাতন
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
-
১৫৪
বার দেখা হয়েছে

বাগেরহাট জেলা সংবাদদাতা।। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা এলাকার মাসকাটা গ্রামের গৃহবধূ মনিরা বেগম(৩২) কে যৌতুকের দাবী পূরণ করতে ব্যর্থ হওয়ায় মধ্যযুগীয় কায়দায় শিকল ও রশি দিয়ে বেঁধে শারিরিক নির্যাতন করেছে পাশন্ড স্বামী জলিল শেখ।
জানা গেছে, গত ৭ নভেম্বর মনিরার স্বামী নগদ টাকা দাবী করে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। সেখান থেকে টাকা এনে দিতে না পারায় মনিরার উপর ক্ষিপ্ত হয়ে প্রচন্ড মারপিট করে ও বটি দিয়ে আঘাত করলে মনিরার বাম হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে জখম হয়। মনিরা ভয়ে পালিয়ে তার পিতার বাড়িতে আশ্রয় নেয়।
এ ঘটনার ৪ দিন পর গত ১২ নভেম্বর মঙ্গলবার মনিরার শশুর বাড়ির লোকজন রাতে পূণরায় চায়ের দোকানের মালামাল ক্রয় করার জন্য নতুন করে টাকা এনে দেওয়ার জন্য জোর দাবী করে। অসহয় মনিরা বেগম আবার তার বাপের বাড়ি যায়। কিন্তু জলিলের দাবীকৃত টাকা এনে দিতে না পারায় তার ঘরে থাকা নগদ টাকা চুরির অপবাদ এনে গত মঙ্গবার সন্ধায় মনিরাকে ঘরের দরজা বন্ধ করে লোহার শিকল ও রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে ব্যাথা সহ্য করতে না পেরে মনিরা বেগম জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা খরব পেয়ে ছুটে এসে তাকে উদ্ধার করে আনুঃ রাত ৯.৩০ মিঃ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।
Please Share This Post in Your Social Media