নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে থানা চত্তরে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার এস আই ফজলে রাব্বী, উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মিজানুর রহমান, আব্দুল বারিক, কবির হোসেন, আব্দুল আজিম, আসাদুজ্জামান, সোলায়মান হোসেন প্রমুখ