pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
অবৈধ সভাপতি বানিয়ে স্কুলের টাকা উত্তোলন করলেন প্রধান শিক্ষক

অবৈধ সভাপতি বানিয়ে স্কুলের টাকা উত্তোলন করলেন প্রধান শিক্ষক

লালমনিরহাট প্রতিনিধি।। কমিটি গঠন নিয়ে একাধিক মামলা থাকার পরেও ভুয়া সভাপতি বানিয়ে বিদ্যালয় উন্নয়নের ৯০ হাজার টাকা উত্তেলনের অভিযোগ উঠেছে গোবধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জার রহমানের বিরুদ্ধে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে সোনালী ব্যাংক আদিতমারী শাখা থেকে প্রধান শিক্ষক ফয়জার রহমান ও কথিত সভাপতি মোস্তাফিজার রহমানের যৌথ স্বাক্ষরে এ টাকা উত্তোলন করা হয়েছে। আর টাকা উত্তোলনের বিষয়টি অকপটে স্বীকারও করেন তারা।
তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস দাবী করে বলেন,যে কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা থাকে সে কমিটি কখনও বৈধ নহে। তারা ব্যাংক থেকে স্টেটমেন্ট নেয়ার পর কোন ক্ষমতাবলে প্রধান শিক্ষক সরকারী টাকা উত্তোলন করলেন তার ব্যাখা চাবেন।

জানাগেছে,উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোবধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনের জন্য ১ম বার গত ২১/০১/২০১৮ ইং তারিখে এমপি কর্তৃক ২ জন বিদ্যুৎসাহী পুরুষ ও মহিলা  মনোনয়ন দেন। ২য় বার ২৬/০১/১৮ এবং ৩য় বার উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে উভয় পক্ষের সমঝেতায় মোস্তাফিজার রহমান ও সাজেদা খাতুনের নাম প্রস্তাবিত হয়।এদিকে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গত ০২/০২/২০১৮ ইং তারিখে বিদ্যালয়টির উত্তরাধিকারী রমনী কান্ত ও এমদাদুল হক (জীবিত জমিদাতা) কে জমিদাতা সদস্য মনোনয়ন করেন। কিন্তু গত ০৫/০৬/২০১৮ ইং তারিখ পর্যন্ত বিদ্যুৎসাহী ও জমিদাতা সদস্য চুড়ান্ত হয়নি।

ফলে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠন নিয়ে জটিলতা থেকেই যায়।এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জার রহমান নিজের ক্ষমতাবলে গত ০৪/০২/২০১৮ ইং তারিখে একটি পুণাঙ্গ কমিটি করে উপজেলা শিক্ষা অফিসে দাখিল করেন। প্রধান শিক্ষক কমিটি দাখিলের পর পরই ওই দিনেই কমিটি গঠন নিয়ে অভিযোগ দায়ের করেন। আবারও তার বিরুদ্ধে গত ০৭/০৭/২০১৮ ইং তারিখে আরেকটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ দায়েরে পর গত ১৭/০৭/২০১৮ ইং তারিখে উভয় পক্ষের মধ্যে সমঝেতা হয়। সমঝোতায় মোস্তাফিজার রহমান, সাজেদা খাতুন (বিদ্যুৎসাহী) সদস্য পদে মনোনীত হন। কিন্তু এ কমিটি প্রধান শিক্ষকের মনোপুত না হওযায় তিনি অসম্মত হন। ফলে আবারও কমিটি গঠন নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

এদিকে উপজেলা শিক্ষা কমিটির ০৭/০৬/২০১৯ ইং তারিখের সভায় জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই আলোকে উপজেলা শিক্ষা অফিস থেকে গত ১১/০৬/২০১৯ ইং তারিখে ৫১৯ নং স্মারকে প্রধান শিক্ষককে পত্র প্রদান করেন। এদিকে পরবর্তী শিক্ষা কমিটির ১৮/০৭/২০১৮ ইং তারিখের মাসিক সভায় কমিটি অনুমোদন না হওয়ায় ১৯/৭/২০১৮ ইং তারিখে লালমনিরহাট সহকারী জজ আদালতে একটি মামলা রুজু হয়। যার মামলা নং-অন্য ৫৭/১৮। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। শুধু তাই নয়,কমিটি গঠন নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া, বিবাদ ও মারামারি হয়। পরে প্রধান শিক্ষক বাদী হয়ে দুটি ফৌজদারী মামলা দায়ের করেন। এ মামলাও বিচারাধীন।

এদিকে ২০১৮-১৯ অর্থ বছরে বিদ্যালয়টির জন্য স্লিপ বরাদ্দ ৫০ হাজার ও রুটিন মেইনটেন্স থেকে ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রধান শিক্ষক উক্ত টাকার বিপরীতে উপজেলা শিক্ষা অফিসে ভাউচারাদি জমা দিলে শিক্ষা অফিস ভাউচারাদি পাশ পূর্বক অর্থ সরকারী হিসাব নম্বরে জমা রাখেন।
এদিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি অনুমোদিত না হওযায় সরকারী বরাদ্দকৃত অর্থ অপব্যয় কিংবা অপচয় হবে মর্মে বিদ্যালয়ের হিসাব নম্বরে অর্থ হস্তান্তর করেননি শিক্ষা অফিস।পরে বরাদ্দকৃত অর্থ বিদ্যালয়ের হিসাব নম্বরে হস্তান্তর করার পর দিনেই প্রধান শিক্ষক ফয়জার রহমান মোস্তাফিজার রহমানকে সভাপতি বানিয়ে পুরো টাকা উত্তোলন করেন। যার হিসাব নম্বর -৩৪০২৮৩৩৫,সোনালী ব্যাংক আদিতমারী শাখা।

গোবধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন,বিধি সম্মত মোতাবেক টাকা উত্তোলন করা হয়েছে। কমিটি গঠন নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,৩০ দিন পার হলেই কমিটি বৈধ। এর বাইরে কোন কথা বলতে রাজি হননি তিনি। বিদ্যালয়টির সভাপতি দাবী করে মোস্তাফিজার রহমান বলেন, আমি এখনও সভাপতি তাই আমার স্বাক্ষরে টাকা উত্তেলন করা হয়েছে। এ বিষয়ে তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে ফোন সংযোগটি  কেটে দেন।

আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) এনএম শরীফুল ইসলাম খন্দকার বলেন, কমিটি নিয়ে মামলা থাকায় বরাদ্দকৃত ৯০ হাজার টাকা সরকারী হিসাব নম্বরে জমা রাখা হয়েছিল। পরে অবশ্য এ টাকা বিদ্যালয়ের হিসাব নম্বরে জমা দেয়া হয়েছে। প্রধান শিক্ষক পুরো টাকা উত্তোলন করেছেন এ প্রসংগে তিনি বলেন, কোন ক্ষমতাবলে প্রধান শিক্ষক ও সভাপতি টাকা উত্তোলন করেছেন,তা জানতে প্রধান শিক্ষককে চিঠি দেয়া হবে। সুষ্ঠ জবাব না পেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি দাবী করেন।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম