নয়ন দেবনাথ,কেশবপুর প্রতিনিধি।।কেশবপুরের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় পিইসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক রেহেনা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, পৌর কাউন্সিলর ও ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ এবাদত সিদ্দিকী বিপুল। বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, জুলফিকার আলী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রওশনারা আক্তার, জাহানারা খাতুন, রীমা কুন্ডু, শরিফুল ইসলাম প্রমুখ।