
ওমর ফারুক,নওগাঁ জেলা প্রতিনিধি।।-চীনে শিক্ষিত ও দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সাইক ওভারসিজ রাজশাহীতে আগামী ১৬ নভেম্বর’২০১৯ ইং তারিখ সকাল ১০টায় ”অভিবাসী চাকরি মেলা ২০১৯ এর আয়োজন করতে যাচ্ছে। এ মেলার মাধ্যমে রাজশাহীর ন্যুনতম স্মাতক ডিগ্রিধারী ৫০ জন স্বল্পখরচে চাকরি নিয়ে চীনে যাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে যারা স্মাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় পাস করেছেন তারা দেশটিতে চাকরি নিয়ে যাওয়ার জন্য ইন্টারভিউ পর্বে অংশ নিতে পারবেন।
চীনের জিয়াংশি প্রদেশের ২টি কারখানার জন্য অপারেটর হিসেবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। উন্নত পরিবেশে থাকা-খাওয়া, মেডিকেল, ইন্স্যুরেন্সসহ লোকাল ট্রান্সপোর্ট কোম্পানি বহন করবে। বেতনও অনেক দেশের তুলনায় স্ট্যান্ডার্ড মানের। কাজের পরিবেশ অত্যন্ত চমৎকার। কায়িক পরিশ্রমের কোনো বিষয় নেই। রাজশাহীর সপুরা-তে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে(টিটিসি)-তে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
উক্ত মেলায় সাইক ওভারসিজ ও সাইক গ্রুপের চেয়ারম্যান জনাব, আবু হাসনাত মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান, নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর বারবার নির্বাচিত সভাপতি জনাব, মোঃ ইসরাফিল আলম এমপি। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা প্রশাসক।
আয়োজন সম্পর্কে সাইক ওভারসিজের পরিচালক নূরনবী সিদ্দিক সুইন জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি রাজশাহীসহ জেলায় ‘‘সাইক ওভারসিজ” (আর এল ১৬৮৪) কে চাকরি মেলা করার অনুমতি প্রদান করেছে এবং জেলা প্রশাসন, টিটিসি ও জেলা জনশক্তি অফিস সার্বিক সহযোগিতায় দেশের শিক্ষিত ও দক্ষ জনশক্তির বড় একটি অংশকে দেশের বাইরে সম্মানজনক কাজে পাঠানোর জন্য আমরা কাজ করছি।
মেলায় চাইনিজ ডেলিগেটের কাছ থেকে চীনে গমনেচ্ছুকরা দেশটিতে কাজের পরিবেশ, থাকা-খাওয়াসহ নানাবিধ বিষয়ে সম্যক ধারণা পাবেন। আমাদের ম্যানেজমেন্ট এরইমধ্যে কারখানাগুলো দেখে এসেছেন। খুব কম সময়ের মধ্যে চীন আমাদের দেশের জন্য বড় শ্রমবাজার হয়ে উঠবে বলে আশা করছি। মেলার মাধ্যমে সেই প্রচারটিই আমরা করতে চাই।